• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
হেডলাইন :
এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

বাঘাইছড়িতে দিনব্যাপী GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি / ৭ দেখেছেন
আপলোড : সোমবার, ১১ মে, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১১ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম দুইটি ব্যাচে অনুষ্ঠিত হয়। একটি ব্যাচ উপজেলা কৃষি অফিস ডিএই সভাকক্ষ এবং অপর ব্যাচ কাচালং দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

‎এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বনরুপা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. মাহবুবুর রশীদ।

‎প্রশিক্ষণে নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP), ফসল ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
‎আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..