• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
হেডলাইন :

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা চরাঞ্চলের পড়ে থাকা জমিতে সোলার স্থাপনের কথা ভাবছে সরকার সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ / ১১ দেখেছেন
আপলোড : সোমবার, ১১ মে, ২০২৬

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ উল হাসান প্রমুখ। সভায় রাজবাড়ী জেলার সকল সরকারী দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকার লোডশেডিং ও বিদ্যুতের কথা চিন্তা করে চরাঞ্চলের পড়ে থাকা জায়গাগুলোতে সোলার স্থাপনের কথা ভাবছে। তাই এখনই একটি কমিটি করে রাজবাড়ীর চরাঞ্চলের অনাবাদী জমিগুলোকে চাষের আওতায় আনা ও সোলার সিস্টেম চালুর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত চৌচাগার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সব বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ জায়গা থেকে দ্বায়িত্ব নিয়ে কাজ করার অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

পরে বিকেলে রাজবাড়ী সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..