• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাতে আনোয়ারার বটতলী থেকে দুই ব্যাটারি চোর গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে দুই অটোরিকশার ব্যাটারি চোরকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ।
রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় টহলরত পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। পরে তাদের কাছ থেকে চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে দ্রুত অভিযান পরিচালনা করে চোরদের আটক করায় স্থানীয়রা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চুরি ও অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..