• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীর “রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩”

নরসিংদী প্রতিনিধি,: / ৪০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর দিক-নির্দেশনায় রায়পুরা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ মে, ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনা-​১ঃ রতনপুর বাজারে ৩০ কেজি গাঁজা উদ্ধার।

১১ই মে রাত ১১ টার দিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে।

ঘটনা-​২ঃ মাহমুদাবাদে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।

​রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন বিকেলের দিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা। ধৃত আব্দুল আজিজ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের ধন মিয়ার ছেলে।

ঘটনা-​৩ঃ বিকাল ৪:৪০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) দিবস কুমার মৃধা গোপন সংবাদের ভিত্তিতে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..