• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

খাগড়াছ‌ড়ি প্র‌তি‌নি‌ধি / ৬২ দেখেছেন
আপলোড : শনিবার, ১৬ মে, ২০২৬

 

খাগড়াছ‌ড়ি‌র রামগড়ে যৌথবাহিনী অভিযান চা‌লি‌য়ে অস্ত্রসহ তিনজন আটক ক‌রে‌ছে। আটকরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা(২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।পু‌লিশ সূ‌ত্রে জানা যায়,,রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য এবং রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

 

এদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অপারেশন পরিচালনা করে।

 

এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলাবাহিনীরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাসিকালে সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..