• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পৃথক স্হানে দুই জনের লাশ উদ্ধার

​রংপুর ব্যুরোচীফৎ- / ৬১ দেখেছেন
আপলোড : সোমবার, ১৮ মে, ২০২৬

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিন অসুস্থতায় ভোগা এক বৃদ্ধ বিষপান করেছেন। অন্যদিকে রাণীশংকৈলে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ মে) সংশ্লিষ্ট থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি (গির্জাপাড়া) গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র রায় (৬৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন বলে জানা যায়। পরে অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মৃতের ছোট ভাই মলিন চন্দ্র রায় জানান, তাঁর বড় ভাই প্রায় ১৮ বছর ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা।

 

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্বপন কুমার রায় (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন এবং সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসা নিয়ে পারিবারিকভাবে কিছু মনোমালিন্য হয়েছিল। পরে রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে নিজ কক্ষে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..