• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোকিত নারী ফাউন্ডেশনের উদ্যোগে শারমিন সেলিম তুলির সম্মাননা পদক লাভ করে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: / ১৮ দেখেছেন
আপলোড : সোমবার, ১৮ মে, ২০২৬

আলোকিত নারী ফাউন্ডেশনের উদ্যোগে শারমিন সেলিম তুলির সম্মাননা পদক লাভ করে সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানাগেছে,শারমিন সেলিম তুলি বর্তমান সময়ের একজন প্রতিভাময়ী নারী। যিনি একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন। তার আন্তরিকতার ছোঁয়া নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বিশেষ করে নারীদের তিনি প্রাধান্য দিয়েছেন সবসময়। নারী হিসেবে নয়, নিজেকে মূল্যায়ন করেন মানুষ হিসেবে। সমাজের উন্নতির জন্য অবশ্যই নারীর ক্ষমতায়ন প্রয়োজন। প্রত্যেকটা নারীকে কিছু না কিছু করতে হবে। একজন নারী কি পারবে সেটা তাকেই ঠিক করতে হবে। যে কোন কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখাটা জর”রী। ধৈর্য্য, সততা, নিষ্ঠা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারে। জীবনে সফল হতে হলে এর কোন বিকল্প নেই।

কর্মজীবনঃশারমিন সেলিম তুলির পরিচয় বহুমাত্রিক। তিনি একজন নারী উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, একজন সমাজসেবক, সংগঠক এবং লেখক। সফল নারী হিসেবে তার অনবদ্য অবদান তাকে ভিন্নতা দিয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে সাফল্যের সাথে কাজ করছেন তিনি।

প্রত্যয়দীপ্ত এই নারী স্রোতধারা ফ্যাশন হাউস, বেয়ার বিজ বডি ওয়াক্স এন্ড বিউটি সেলুন এবং বেয়ার বিজ ফিটনেস ক্লাব এর স্বত্বাধিকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে চলেছেন। শারমিন সেলিম “মর্ডান লাইফ হাসপাতাল” এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি “ওকেশানস্” ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখিকা শারমিন সেলিম তুলিঃ নিজের সবটুকু অভিজ্ঞতা নিংড়ে দিয়ে শারমিন সেলিম তুলি লিখেছেন “রূপচর্চার সাতসতের”। সৌন্দর্যের অতি আধুনিক কথাটির অর্থ হলো- আকর্ষনীয় ফিগার গড়ে তোলার সাথে সাথে মানানসই মেকআপ, চুলের স্টাইল, পোশাক পরিচ্ছদ, অলঙ্কার এবং নিজস্ব ব্যক্তিসত্ত¡ায় আপন দেহ সৌন্দর্য ফুটিয়ে তোলা। এভাবেই বইটিতে নিজের অভিব্যক্তি তুলে ধরেছেন লেখিকা শারমিন সেলিম তুলি। শারমিন সেলিম তুলি পরবর্তীতে ভ্রমন সংক্রান্ত একটি বই প্রকাশ করার কাজ শুর” করেছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় তিনি নিয়মিতভাবে লেখালেখি করে আসছেন। টেলিভিশন চ্যানেলগুলোতেও তার সরব উপস্থিতি রয়েছে।

শিক্ষাজীবন ও প্রশিক্ষণসমূহ শারমিন সেলিম তুলি ছোট বেলা থেকেই যথেষ্ট মেধাবী। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রজীবনে কৃতিত্বের সাথে মাস্টার্স পাশ করেন। এরপর তিনি বিসিক থেকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইনিং কোর্স করেন। ভারত থেকেও ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইলে কোর্স সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ভারত থেকে হেয়ার, স্কিন ও মেকআপ এর ওপর কোর্স করেন। বিসিক আয়োজিত উদ্যোক্তা মেলাগুলোতে সব সময় অংশ গ্রহন করেন।

সম্প্রতি তিনি নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ডাচ এফএমও’র অংশীদারিত্বে আমেরিকান ব্যাবসন কলেজের সহযোগিতায় ব্র্যাক ব্যাংকের আর্ন্তজাতিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

সামাজিক কর্মকান্ডঃ শারমিন সেলিম তুলি বর্তমানে লায়ন্স ক্লাব অফ ঢাকা ইউটুপিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মহিলা চেম্বার অব কমার্সের মেম্বার তিনি।
আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনঃ শারমিন সেলিম তুলির এই দীর্ঘ পথচলার যুক্ত হয়েছে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া নারীদের ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি পালন করা হচ্ছে।

২০১৮ সালে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ১২ জন সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক-২০১৮ প্রদান করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ জন নারীকে একই মঞ্চে একত্রিত করা হয় উক্ত অনুষ্ঠানে।
একইভাবে এই বছর সমাজের বিভিন্ন সেক্টরের আলোকিত ১৭ জন নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক-২০১৯ এ ভ‚ষিত করা হয়।

সম্মাননাসমূহঃ ক)সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা সৃজন বার্তার উদ্যোগে ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড, ২০১৯ এ নারী উদ্যোক্তা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শারমিন সেলিম তুলিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

খ) প্রগতিশীল জাতীয় শিশু কিশোর সংগঠন “আমার কুড়িঁ” এর উদ্যোগে নারী উদ্যোক্তা ও সমাজকমী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য শারমিন সেলিম তুলিকে আমরা কুড়িঁ এ্যাওয়াড ২০১৯ প্রদান করা হয়।
গ) ‘উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ- উইবিডি’-র উদ্যোগে নারী উদ্যোক্তা হিসেবে সফলতার স্বীকৃতিস্বরূপ শারমিন সেলিম তুলিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
ঘ) Ridge Park Holdings Ltd. এর পক্ষ থেকে শারমিন সেলিম তুলির ব্যবসায়িক সাফল্যের জন্য Crest দিয়ে সম্মানিত করা হয়।

পারিবারিক জীবনঃ বিবাহিত জীবনে শারমিন সেলিম তুলি এক পুত্র ও এক কন্যা সন্তানের মা। স্বামী ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া উধ্বর্তন সরকারী কর্মকর্তা। ছেলে তাসাউফ সেলিম তূর্য আমেরিকায় ও মেয়ে সিরাতুল তাবাস্সুম স্রোতশিনী অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..