• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
হেডলাইন :

বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎ / ২৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎অভিযান শেষে জব্দ করা ২৩ পিস কারেন্ট জাল কাচালং নদীর পাড়ে নিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..