জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটি মঞ্জুর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০-৫-২০২৬ তারিখ বুধবার হতে ১১-০৬-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত এই ছুটি কার্যকর করা হয়।ছুটি শুরুর দিন ২০ মে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ছুটি শেষে ৫ জুন সকাল ১০টার পর আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটি চলাকালেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সেবা বিভাগগুলো খোলা থাকবে। নিরাপত্তা বিভাগ, প্রফুল্লতা, চিকিৎসা কেন্দ্র, পরিবহন বিভাগ, আইসিটি সেল, পানি–বিদ্যুৎ–গ্যাস মেইনটেন্যান্সসহ জরুরি সেবা সংশ্লিষ্ট শাখাগুলো দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে কাজ করবে।শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের কাউকে যদি জরুরি ভিত্তিতে ডাকা হয় তবে তারা দায়িত্ব পালন করবেন।ঈদের ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয় দিবস এবং নজরুল জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করা হবে।