• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ

এস,এম হেলাল খন্দকার,জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ / ২২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ভিকটিম উদ্ধার ও অপরাধ দমনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ।

গত এপ্রিল মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ওপর ভিত্তি করে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ পিপিএম (সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের হাতে সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, জিআর ও সিআর ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, চোরাই ইজিবাইক উদ্ধার এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তরসহ রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনন্য সাধারণ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।

পুরস্কার প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সদর থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এ গৌরবময় অর্জন আমার একার নয়, এটি আমার থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের এ কাজের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও রাজবাড়ীবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাব।”

এই অর্জনে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..