• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

রাণীশংকৈলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত -১আহত-২ :

রংপুর ব্যুরোচীফ: / ৫৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

২২ মে শুক্রবার সকালে দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহল বাড়ি এলাকার মৃত, নয়ন শেখের ছেলে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুক্তা সিনেমা হলের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি চলন্ত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন এবং মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন,উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক হোসেন। হাসপাতালে নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে কোনো পক্ষেরই কোনো পারিবারিক অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে,।এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..