• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
হেডলাইন :
নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি)

​রাঙ্গামাটিতে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত: বীর শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি / ২১৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটিতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।​২৬শে মার্চ প্রত্যুষে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক শুভ সূচনা করে। বীর শহীদদের সম্মানে এই সশস্ত্র সালামের মধ্য দিয়ে সূচিত হয় দিনের মূল কর্মসূচি।​রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে,​কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধ,
​শহীদ এম. এ. আলী স্মৃতিস্তম্ভ,​শহীদ এম শুক্কুর স্মৃতিস্তম্ভে,​পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
​শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
​অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।
​অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার।
​সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক।​দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে পুলিশ সুপার মহোদয় উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাঙ্গামাটি জেলা পুলিশের অন্যান্য সদস্যগণও এ সময় উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..