• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
হেডলাইন :

রামচন্দ্রপুর বাজার থেকে ফুলবাড়িয়া বাজার সড়কের বেহাল দশা

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি: / ৩৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

গাজীপুরের রামচন্দ্রপুর বাজার থেকে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত সংযোগ সড়কের অবস্থা চরম বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পাকা এবং কাঁচা ভেঙ্গে এই সড়কটি কাদামাটিতে পরিণত হয়ে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ও যানবাহন

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং কোথাও কোথাও কাদার স্তূপ জমে ছোট ছোট পুকুরের সৃষ্টি হয়েছে। এতে করে মোটরসাইকেল, ভ্যান, এমনকি পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতেও চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

একজন ভুক্তভোগী বলেন, “এই রাস্তায় চলাচল করা এখন প্রায় অসম্ভব। প্রতিদিনই কেউ না কেউ কাদায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..