• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: / ১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন’র যৌথ স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৪ মে রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মো: ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো: রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান ও মো: শফিকুল ইসলাম।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সু সংঘটিত ও এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মুল্যায়ণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..