• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
হেডলাইন :

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে মোংলা থেকে ভুয়া র‍্যাব সদস্য আটক

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি, / ৩৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৪ জুন দুপুর আনুমানিক সোয়া তিনটার দিকেমংলা ইপিজেড সংলগ্ন এলাকা থেকে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে আবু হাসান নামে র‍্যাব পরিচয়দানকারী এক ভুয়া সদস্যকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে র‍্যাবের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মোংলা ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তি বাগেরহাট জেলার রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মো. ইউনুচ আলী শেখের ছেলে মো. আবু হাসান। তিনি নিজেকে র‍্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া পরিচয় ব্যবহারসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..