• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
হেডলাইন :

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে মানুষের ঢল, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত তীব্র জ্যাম

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার / ৪৯ দেখেছেন
আপলোড : শনিবার, ৬ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে উত্তর বঙ্গের মানুষ ঢাকার উদ্দেশ্যে ফিরতে কর্মমুখী মানুষের ঢল। প্রচন্ড জ্যাম অতিষ্ঠ যাত্রী।

আজ শনিবার (৬ জুন) সকাল থেকে তীব্র জ্যামে আটকে হাজারো যাত্রী। গাড়ী যেন কিছুতেই এগোচ্ছে না। একটু এগোলেও দীর্ঘ সময় আবার থেকে থাকতে হচ্ছে। জানা গেছে গার্মেন্টস ফ্যাক্টরীর দীর্ঘ ছুটির কারণে দেরিতে ফেরা এবং আজ প্রথম অফিস খোলা থাকবে একারণে বেশির ভাগ মানুষ আজকেই ফিরতে উপচে পড়া ভিড় করেছে। অতিরিক্ত গাড়ীর চাপ জ্যামের অন্যতম কারণ। এর আগে বিভিন্ন ফ্যাক্টরী খোলা হয়েছে আগেই। এজন্য কিছু সংখ্যক মানুষ আগেই কর্মস্থলে ফিরেছে।

এমন চরম ভোগান্তি আর অস্বস্তিতে অসংখ্য যাত্রী এবং গাড়ীর শ্রমিক। কেউ কেউ বলছেন গতকাল উত্তর বঙ্গের বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগা, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া থেকে গাড়ীতে উঠে আজকে সকালে ঢাকায় আসতে পারলাম। গতকাল সারা দিন ও রাতে উত্তর বঙ্গের একমাত্র প্রবেশ দ্বার যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত তীব্র জ্যামে আটকে ছিলো হাজার হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..