• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
২০২৬-২৭ অর্থবছরে নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি ২০ লাখ টাকা পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ঈমানী মজবুতি অর্জন ও আদর্শের প্রশ্নে আপোষহীন হতে হবে। —— মাওলানা মমতাজ উদ্দিন নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি জামাল শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাজনাব ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পানছড়িতে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করলেন ইউএনও ফারহানা নাসরিন

কাশিপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ৩৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৮ জুন, ২০২৬

বরিশাল নগরীর কাশিপুরে পূবালী ব্যাংক পিএলসি চৌমাথা উপশাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় কাশিপুর বাজারে ইসলামিয়া আই চক্ষু হাসপাতালের সম্মুখে ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ইদ্রিসুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও শাখা প্রধান, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল হালদার, এজিএম, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয় এবং লুতফর কবির রিপন, চেয়ারম্যান, ইসলামিয়া আই হসপিটাল, কাশিপুর, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফর রহমান, ম্যানেজার, চৌমাথা উপশাখা,পূবালী ব্যাংক পিএলসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, সিনিয়র অফিসার ও এডিসি ইনচার্জ, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল আঞ্চলিক কার্যালয় এবং গাজী মোঃ সালমান, ডেপুটি জুনিয়র অফিসার, পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল শাখা।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নেই। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে, সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে ক্যাশলেস ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..