• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো ফ্রি খাবার বিতরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) / ১৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঈদগাঁও উপজেলার অন্যতম সেবামূলক ও মানবিক সংগঠন ‘ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন’ অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আবারও এগিয়ে এসেছে। সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৯ জুন) পবিত্র জুমার নামাজের পর তৃতীয়বারের মতো আয়োজিত ফ্রি খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

​সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

 

​খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এ সময় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন সাঈদ ও মিজবাহ উদ্দীন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, আনোয়ার হোসাইন ও সেলিম।

 

​কার্যক্রমটি বাস্তবায়নে সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জুবাইর, সহ-সভাপতি সাজেদুর রহমান সুফাত, সাধারণ সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান তাফসির, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব এবং সংগঠনের সদস্য মোহাম্মদ সাকিব ও বেদারসহ আরও অনেকে।

 

​খাবার বিতরণকালে বক্তারা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।”

 

​সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন, আগামী দিনেও সবার সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে প্রতি শুক্রবার এ ধরনের ফ্রি খাবার বিতরণ কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..