• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

বরিশালে ইজিবাইক নাজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৩৪ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুন হাট বাজারে ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

‎১৯শে জুন শুক্রবার বিকাল ৫ টায় ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে ২৬ নং ওয়ার্ডের নতুন হাট বাজারে রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি কবির খান এর সভাপতিত্বে ও রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ, রিকশা,ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আয়ুব আলী তালুকদার, সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক সুমন সরদার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৬৩)এর প্রচার সম্পাদক এখলাস আহমেদ।
নিহত নাজমুলের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত নাজমুলের মা মোসা : সালমা বেগম, নিহতের বোন মোসা: মুন্নি আক্তার বিউটি , নিহতের স্ত্রী মোসা: নিপা বেগম।

সংগ্রাম পরিষদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, সাবেক মেম্বার আবুল বাশার আবু প্রমুখ।
বক্তারা বলেন ,গত ১৩ জুন থেকে ইজিবাইক চালক নাজমুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে ১৫ জুন কালিজিরা নদীর পাড়, মুন্সিবাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। বক্তারা অবিলম্বে ইজিবাইক চালক নাজমুল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..