• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাউখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

মো:হাবিবুর রহমান / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কাউখালী উপজেলা শাখার সদস্য মোঃ হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ

 

থানা সূত্রে জানা যায়,গত ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কাউখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কাউখালী থানা পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও আইনগত ভিত্তির আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..