• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কৃষির রূপান্তরে বেলাবোতে ‘পার্টনার কংগ্রেস- ২০২৬ ’, মিলিত হলেন কৃষক ও কৃষি উদ্যোক্তারা

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি: / ২৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবোতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কংগ্রেস- ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আজিজল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মুহিবুর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুনায়েদ ইবনে হামিদ নাঈম, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

 

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি সেবার সহজপ্রাপ্তি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে বক্তারা, কৃষি পন্য রপ্তানি বৃদ্ধির জন্য GAP বা উত্তম কৃষি ব্যবস্থাপনার উপরও গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..