• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:- / ৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপন, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন।

শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডক্টর এসএম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।

জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, বিএনপি জ্ঞান ভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছে, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃনমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে, যাতে মানুষ দিন রাত নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারগুলোর মত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রন করবে না। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনের জন্য খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার চেস্টা করা হবে।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু ও চেম্বান অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, সদস্য আলআমিন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..