• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

​বাবুগঞ্জ প্রতিনিধি, (বরিশাল) / ৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) রাত ১০:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর এলাকার ৩ নং ওয়ার্ডের স্বপন দত্তের বসত ঘরের সামনের রাস্তা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন, মো: আলআমিন খন্দকার (২৮), পিতা- মৃত খালেক খন্দকার, সাং- পূর্ব দেহেরগতী (১ নং ওয়ার্ড), থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল। সুজন দত্ত (২৯), পিতা- স্বপন দত্ত, সাং- পশ্চিম রহমতপুর (৩ নং ওয়ার্ড), থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল রহমতপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

​স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় এই বিষাক্ত মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের কারণে স্থানীয় তরুণ সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছিল। পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।


এ সময় পুলিশ জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার তরুণ সমাজকে রক্ষায় এবং মাদকের বিস্তার রোধে আমাদের এমন অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..