• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে বালিয়াকান্দিতে গাছের চারা-সার ও অন্যান্য উপকরণ বিতরণ উদ্বোধন

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ / ১৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুণর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছ, বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি পুণর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহমেদ আশিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় ১০০ টি প্রতিষ্ঠানে ২৬৫০ টি গাছের চারা, ২৬৫০ টি বাঁশের খুঁটি ও ৫ টি চারার জন্য ৪০ কেজি ভারমিকম্পোস্ট সার বিতরণ করা হয়। পরে উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্প এলাকায় গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা, সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানাই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, “উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। চারার সঙ্গে বাঁশের খুঁটি ও ভার্মিকম্পোস্ট সার দেওয়ার উদ্দেশ্য হলো চারাগুলোর সঠিক বৃদ্ধি নিশ্চিত করা। আমরা চাই, প্রতিটি প্রতিষ্ঠান এসব চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করবে, যাতে আগামী দিনে এগুলো পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিকভাবে উপকার বয়ে আনে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..