• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় জাতীয় ফল মেলার উদ্বোধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাঁঠালিয়ার যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

 

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

 

তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..