• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি।।

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :হাবিবুর রহমান হাবিব : / ১৭ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

​নিখোঁজ লিমন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. খলিল উদ্দিনের ছেলে।

এলসকাবাসী ও ​পারিবারিক সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের ছুটি শেষে গত ১৩ জুন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকার কামরাঙ্গীরচরে নানার বাসায় যায় লিমন। ওই রাতেই একটি এমব্রয়ডারি কারখানায় কাজ দেখতে গেলেও মেশিনের বিকট শব্দ পছন্দ না হওয়ায় সে বাসায় ফিরে আসে। পরদিন ১৪ জুন সকাল ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি।

​লিমনের নানা খতিবুর রহমান জানান, লিমন প্রায় ছয় মাস ধরে ঢাকার সানরাইজ এলাকার একটি থ্রি-পিস কারখানায় সেলাইয়ের কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আবার ঢাকায় ফিরে এলেও আগের কর্মস্থলে যোগ না দিয়ে তাদের বাসায় অবস্থান করছিল। তাকে নতুন কর্মস্থলে কাজের জন্য একটি কারখানায় নিয়ে গেলে নতুন কারখানার পরিবেশ ভালো না লাগায় সে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

​নিখোঁজের ৩সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত লিমনের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।নানা দুর্ভাবনা আর ছেলের ফিরে আসার অপেক্ষায় চোখের জলে দিন অতিবাহিত করছে তার বাবা মা।

​এ ঘটনায় লিমনের বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
​কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজ কিশোর লিমনের সন্ধানে পুলিশ কাজ করছে এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..