• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি / ৯ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর। বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর হেসান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুরুজ্জামান, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পলাশ প্রমূখ।

 

এছাড়া উপজেলার দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

 

বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, অধ্যক্ষ মাওলানা মো. আ. রহমান, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ, সুপার মো. জাকির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..