• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
হেডলাইন :

দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ১০ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা, ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা থানার প্রতিনিধি প্রাণতোষ বণিক, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীঘিনালা শাখার সভাপতি মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি দীঘিনালা শাখার কর্মকর্তা শ্যামল মৃত চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার পল্লী উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিআরডিবির ঋণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সবাইকে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..