“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৬জুলাই)সকালে পাটগ্রাম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। এতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন,এছাড়াও অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং টেকসই উন্নয়ণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলছে বলেও অনুষ্ঠানে তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।