• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
হেডলাইন :

জবির ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.শহীদ কাদের চৌধুরী

সীমান্ত, জবি প্রতিনিধি / ৫৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক ড. কাদের চৌধুরী।

আজ ৭ জুলাই ২০২৬ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: গিয়াস উদ্দিন এর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ইতিহাস বিভাগের চেয়ারম্যান এর মেয়াদ ১০/০৭/২০২৬ তারিখ ০৩ (তিন) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ ১১/০৭/২০২৬ তারিখ হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..