• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
হেডলাইন :

।।পাটগ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।।

মো:হাবিবুর রহমান হাবিব পাটগ্রাম প্রতিনিধি / ৬৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে পাটগ্রাম থানা পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

গত মঙ্গলবার (৭জুলাই) রাতে অভিযান পরিচালনা করে ১৬ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩জন এবং ৬ পিছ ইয়াবাসহ একজনকে আটক করে পাটগ্রাম থানার পুলিশ। আটককৃত আসামীরা হলেন পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর মেছিরপাড় এলাকার ১।শামীম (২৫) পিতা: রশিদুল ২। রাশেদুজ্জামান বাবু (২৪) পিতা: হাসিনুর রহমান ৩।মো: হাসিনুর রহমান (৪৬) পিতা মৃত আজিজার রহমান এবং পাটগ্রাম রসুলগঞ্জ এলাকার শিমুল ইসলাম (২৭) পিতা: কলিমউদ্দিন। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। উল্লেখ্য যে, পাটগ্রামে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও নিয়ন্ত্রণে আসছে না মাদক ও অনলাইন জুয়া। তবে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং তা চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..