• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান

পারভেজ,বরিশাল / ২৪ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামের মাঝে একটি মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

১লা এপ্রিল বুধবার বিকালে পূর্ব বগুড়া রোড এলাকায় এ ভ্যান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালি উত্তর থানা নায়েব আমির সৈয়দ গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, ১৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সত্তার খানপ্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি মোটরচালিত ভ্যান একজন মানুষের জীবিকার পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে সাইফুল ইসলামসহ তার পরিবারের জন্য নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন আইনজীবী শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রিয়াজুল হক, যিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..