• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
হেডলাইন :

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস, ২০২৬ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও জেলা কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ডিবেট সোসাইটি, বাপা, বেলা,
বন্ধু -চুলা ফাউন্ডেশন, ইয়ুথনেট গ্লোবাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং উন্মুক্ত আলোচনা করা হয়।

৯ ই জুলাই বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় নগরীর বরিশাল মহিলা ক্লাব থেকে র‌্যালী শুরু হয়ে বরিশাল শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালী এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি, বরিশাল রেঞ্জ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর,বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ গোলাম কিবরিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসরাত জাহান রিকতা প্রভাষক, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান,বরিশাল বিশ্ববিদ্যালয়।

সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়, বরিশাল। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ইকো অলিম্পিয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..