• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :

মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: / ১৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

​রোববার (১২ জুলাই) সকাল থেকে​ উপজেলার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া, মুন্সীপাড়া, দয়ালকুমার পাড়ায় শতাধিক বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

​খাদ্যসামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা জোনের ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম,
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুনি ত্রিপুরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

​মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, যেকোনো দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এদিকে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল নেতৃত্বে ফটিকছড়িতে বণ্যা দুর্গত ও ক্ষতিগ্রস্থ দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

​এদিকে আকস্মিক এই দুর্যোগের মুহূর্তে খাদ্য সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যাদুর্গত পরিবারের সদস্যরা।

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..