• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল সাংবাদিকপুত্র সাফওয়ান

হাফিজুর রহমান খান / ৫৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে রামু উপজেলার জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুফাচ্ছির মুহাম্মদ সাফওয়ান।

সাফওয়ান জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। শিক্ষাজীবনের শুরু থেকেই সে পড়াশোনা, শ্রেণি কার্যক্রম ও বিভিন্ন বিদ্যালয়ভিত্তিক পরীক্ষায় ধারাবাহিকভাবে মেধার স্বাক্ষর রেখে আসছে।

সে রামুর সাংবাদিক মুহাম্মদ নেছার এবং শিক্ষিকা মুর্শিদা আকতারের জ্যেষ্ঠ পুত্র। পরিবারের সদস্যরা জানান, সাফওয়ানের এই সাফল্যের পেছনে তার অধ্যবসায়ের পাশাপাশি বাবা-মায়ের আন্তরিক দিকনির্দেশনা, উৎসাহ ও ত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাফওয়ান ও তার পরিবার। তারা বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা সাফওয়ানের এ অর্জনে বিশেষ অবদান রেখেছে।

সাফওয়ানের পরিবার তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..