• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
হেডলাইন :

তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার

মোঃ সোহেল রানা রাজশাহী / ৪ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৫/০৭/২০২৬ তারিখে তানোর থানার এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ শাহাদাত হোসেন, কং/রাজু আহমেদ, কং/জিসান বাবু ও কং/শরিফুল ইসলামসহ একটি টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে তানোর থানাধীন মুন্ডুমালা গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়ামিন সরকারের (২৬) বসত বাড়ির মেইন গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইয়ামিন সরকার মুন্ডুমালা হাটের মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে।

এছাড়া তানোর থানার মামলা নং-১৪, তারিখ-১৩/০৭/২০২৬ এর এজাহারনামীয় আসামী মোঃ হাতেম আলী (৪০), পিতা-মৃত বাদল সরকার, সাং-ছাঐড়কে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে ২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন-
১। সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাকিল আহমেদ, পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং-আমশো
২। জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাদ্দাম (৪৫), পিতা-মৃত সাত্তার, সাং-জুমারপাড়া

তানোর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..