• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
হেডলাইন :

শ্রীপুরে জাঁকজমকপূর্ণ রথযাত্রা: ধর্মীয় সম্প্রীতির অনন্য এক মিলনমেলা

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি: / ৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর পবিত্র রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রয় চত্বরে এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রয়ের সেবাইত নিতাই কুমার দাস বাবাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্ত উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য ও আকর্ষণীয় রথযাত্রা শোভাযাত্রা গিরিধারী আশ্রয় চত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। রথের রশি টেনে পুণ্য অর্জনের জন্য হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..