• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
হেডলাইন :

দিনাজপুর মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন — সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৬২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি কালী মন্দির ও নান্দইরপাড়া বুড়াদীঘি কালী মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দিনাজপুর মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন। আমরা চাই এই সম্প্রীতির বন্ধন চিরদিন অটুট থাকুক। এ জেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করবেন।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না, দিনাজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার রায়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..