• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

।।পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে ইমাম- মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মানববন্ধন।।

মো: হাবিবুর রহমান হাবিব (পাটগ্রাম প্রতিনিধি): / ১৩১ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে মসজিদ কমিটি কর্তৃক খতিবকে জুমার খুতবাকালীন খুতবায় বাঁধা প্রদান ও হেনস্তার প্রতিবাদে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯জুলাই) বিকেলে পাটগ্রাম বায়তুল মোয়াজ্জেম বড় মসজিদের সামনে পাটগ্রাম উপজেলা ইমাম -মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা কাজী ইউনুস আলী।

এতে উপজেলার বিভিন্ন মসজিদের শত শত ইমাম মুয়াজ্জিন ও আলেম অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আবুল কাসেম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা জুমার খুতবাকালে একজন সন্মানিত ইমামকে অপমান ও খুতবায় বাঁধা প্রদানের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে গত শুক্রবার (১৭ জুলাই) পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী পাকা মসজিদ নামক মসজিদে জুমার খুতবাকে কেন্দ্র করে ওই মসজিদের সেক্রেটারী স্থানীয় যুবদল নেতা জনৈক রবিউল ইসলাম রতনসহ কতিপয় ব্যক্তি খুতবার আলোচনা বন্ধ করতে ইমামকে বাধ্য করেন এবং মসজিদে হট্রগোল সহ ইমামের উদ্দেশ্যে নানা রকমের অশালীন কথা -বার্তা বলেন।

এ বিযয়ে উপজেলার আলেম ওলামা সহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..