• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
হেডলাইন :

কক্সবাজারের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার।। / ৫৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই বাংলাদেশ। এর দ্বিতীয় ধাপে রোববার (১৯ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ দেওয়া হয়।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউল গণি পারভেজ, সমাজসেবক কুতুব উদ্দীন, ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হবে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..