খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকায় শাহী মসজিদের সামনে ৩ এপ্রিল রোজ শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চারটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনা খাবারের প্যাকেজসহ নগদ ৫ হাজার করে অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হুরে জান্নাত। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম প্রমুখ।