• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জবি নাট্যকলা বিভাগে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ ইং

সীমান্ত,জবি প্রতিনিধি : / ৪০ দেখেছেন
আপলোড : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’। আজ ৩রা আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের হল রুমে আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, ও দেশাত্মবোধক গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান জনাব রুবাইয়া জাবীন প্রিয়তা।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতি আরো জানান, আমরা যেন আমাদের মুক্তি যুদ্ধের চেতনাকে ভুলে না যায়। মুক্তি যুদ্ধের চেতনার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের কথা।

আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..