• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পাটগ্রামে শালসী বৈঠককে কেন্দ্র করে মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ:মামলা না নেওয়ায় মরদেহ নিয়ে মানববন্ধন এলাকাবাসীর

মো: হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ১৯২ দেখেছেন
আপলোড : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে যুবদল নেতার মারধরের জেরে ভুক্তভোগী ফিরোজ (২০)নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,

গত শনিবার (১ আগস্ট)জেলার পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতার সালিশি বিচার অমান্য করায় ভুক্তভোগী মো:ফিরোজ হোসেনকে তার বাড়ীতে গিয়ে মারধর করেন পাটগ্রাম পৌর ৫ নং ওয়ার্ড যুবদল সেক্রেটারী মো: সাফিউল ইসলাম সামলু,ছাত্রদল নেতা স্বাধীন, পতিত আওয়ামী নেতা শাহীন সাই,শাহীনের ছেলে তুহীন সহ বেশ কয়েকজন।

পরে ওই ভুক্তভোগী যুবক ফিরোজ অপমানের অভিমানে বিষ পান করলে পরিবারের লোকজন দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতের পরিবারের পক্ষে পাটগ্রাম থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করতে চাইলেও পাটগ্রাম থানা অভিযোগ না নিয়েই তাদেরকে ফিরিয়ে দেয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালনকারী এসআই স্বপন পাল সোমবার সংবাদ মাধ্যমেকে জানান, এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে রংপুরে লাশের ময়নাতদন্ত হতে পারে।”

অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বার বার চেষ্টা করার পরেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ এলাকাবাসী সোমবার (৩ আগস্ট) স্থানীয় আন্ত:জেলা মোড় এলাকায় বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত ব্যক্তির মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে।

এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা ১০ মিনিট) থানায় মামলা রেকর্ডের সংবাদ পাওয়া যায়নি।শহীনের মৃত্যুর ঘটনা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে আত্মহত্যা বললেও পরিবার এবং এলাকাবাসী একে মানতে নারাজ। তবে ময়না তদন্তের রিপোর্টই বলবে এটা হত্যা নাকী আত্মহত্যা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..