• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার : কেএমপি

তানভীর আলম স্বপন: *খালিশপুর প্রতিনিধি:* / ৬০ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে।

গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হাওলাদার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আলমগীর হোসেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..