লালমনিরহাট জেলার পাটগ্রামে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফরিদুল ইসলাম (৪৬) নামে ১ ব্যক্তিকে আটক করেছে পাটগ্রাম থানার পুলিশ।
শুক্রবার (৭আগস্ট) পাটগ্রাম থানার পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বটতলি বাজার থেকে তাকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানার পুলিশ এসময় আটক ফরিদুলের নিকট ২১পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়ের জন্য ২৩০টাকা উদ্ধার করা হয়েছে। ফরিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হক।