• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ এর দাবিতে মানববন্ধন

মো: হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৭৭ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ এবং চাহিদা অনুযায়ী গ্রীড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালিত হয়েছে। পাটগ্রামের সর্বস্তরের জনগণ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রোববার (১৬আগস্ট) সকাল ১১টায় স্থানীয় পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন সাধারণ জনগণ, কৃষক,ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাটগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন এর আহবায়ক মুহাম্মদ আব্দুল আকবার বিন আফসার , মো:মাসুদ আলম ও ভুক্তভোগী ব্যক্তিবর্গ।

পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, প্রিপেইড মিটারে প্রথম প্রথম সমস্যা না হলেও বর্তমানে এ মিটারে ভুতরে বিল আসছে যার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে দিন দিন।

সাধারণ গ্রাহকরা মানববন্ধনে শ্লোগান দেয় ” তোর মিটার তুই নে আগের মিটার ফিরিয়ে দে।” মানববন্ধনে সাধারণ মানুষের দাবী বিদ্যুৎ এর প্রিপেইড মিটার অপসারণ করতে হবে এবং পাটগ্রাম উপজেলায় চাহিদা অনুযায়ী গ্রীড বৃদ্ধি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..