• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ -বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ২৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় বিএসএফ ও বিজিবির মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিনিময় হয়েছে উভয় বাহিনীর মধ্যে। বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)কে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ অপর দিকে বিজিবি ও বিএসএফ কে মিষ্টি পাঠিয়েছেন ।

শনিবার (১৫আগস্ট) ও রোববার (১৬আগস্ট)সকালে বিএসএফ শুভেচ্ছা স্বরুপ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পানবাড়ী কোম্পানির কাছে মিষ্টি পাঠিয়ে দেয়।

অপর দিকে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবির)পানবাড়ী কোম্পানির পক্ষ থেকে বিএসফ কে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচছা বিনিময় এবং মিষ্টি পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারত দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন শুভেচ্ছা বিনিময়ের ফলে দু’দেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা গেছে তিনবিঘা করিডোর এর অভ্যন্তরে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। এতে ভারতীয় বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ এর ১৭৪ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নবীন কুমার অপরদিকে বাংলাদেশ বিজিবি এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর পানবাড়ী কোম্পানির পক্ষে শুভেচ্ছা বিনিময় কোম্পানি কমান্ডার খাদেমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..