• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক

হাবিবুর রহমান হাবিব, (পাটগ্রাম) লালমনিরহাট প্রতিনিধিঃ- / ৮৭ দেখেছেন
আপলোড : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করেছে।

জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,২১,২০০ (দুই লক্ষ একুশ হাজার দুইশত) টাকা।
​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে ১৯ আগস্ট (বুধবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬১ বিজিবি-এর অধীনস্থ সিংগীমারী বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।

​এছাড়াও, জেলার পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১২৫ সিসির একটি ভারতীয় ফনিক্স মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়।

​অভিযান ও আটকের বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..