• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পাটগ্রামে ৯ বছরের শিশু সিনহা ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা মজুমদ্দিন গ্রেফতার ।।

মো:হাবিবুর রহমান হাবিব পাটগ্রাম উপজেজলা প্রতিনিধি / ৯৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে ।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,বুধবার (১৯ আগস্ট) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মজুমদ্দিন সেলিম ,তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী নানা বলে জানা যায়।

জানা যায় ,প্রতিবেশী নানা জোংড়া মোমিনপুর দাখিল মাদরাসার নৈশ প্রহরী মজুমদ্দিন সেলিম (৪৫) মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করা হয় এবং প্রথমে তাকে স্থানীয় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা দিশে পরে চিকিৎকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে এবং পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে হাতিবান্ধা থানার সহায়তায় গতকাল বুধবার রাতেই অভিযুক্তকে তার বোনের বাড়ী বড়খাতা থেকে তাকে গ্রেফতার করেন। ভিকটিমের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

এব্যাপারে জানতে চাওয়া হলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবব্রত কুমার রায় বলেন,হাসপাতালের জরুরি বিভাগে ৯ বছরের একটি (ভিকটিম) শিশু চিকিৎসার জন্য এসেছিল আমরা তার হিস্টরিতে নির্যাতন হয়েছে বলে জেনেছি। তাছাড়াও অভিযোগের স্বপক্ষে তার দেহে(ভেতর-বাহিরে) আঘাতের কিছু চিহ্ন পেয়েছি পরিপূর্ণ পরীক্ষা -নিরীক্ষা শেষে প্রকৃত অবস্থা জানা যাবে।

আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও পরীক্ষা -নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এদিকে শিশু সিনহাকে ধর্ষণের একমাত্র আসামী মজুমদ্দিন সেলিমকে পুলিশের তৎপরতায় দ্রুততম সময়ে গ্রেফতার করায় এলাকার বিক্ষুব্ধ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..