• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে সরকারি সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ শরিফুল ইসলাম : / ১৩৪ দেখেছেন
আপলোড : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার ৮৩টি ইউনিয়নে রাষ্ট্রীয় জরুরি ভিত্তিতে প্রতি ইউনিয়নে ১ জন করে সার ডিলার নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।”সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬” এর শর্তপূরণ সাপেক্ষে এই নিয়োগ এই ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (৩১ আগস্ট প্রকাশিত) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের ৩০শে আগস্টে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

উপজেলাভিত্তিক ডিলার নিয়োগের এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের ৯টি উপজেলার মোট ৮৩টি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিরাজগঞ্জ সদরে ১০টি, কাজীপুরে ১২টি, রায়গঞ্জে ৯টি, তাড়াশে ৮টি, উল্লাপাড়ায় ১৪টি, শাহজাদপুরে ১৩টি, বেলকুচিতে ৬টি, কামারখন্দে ৪টি এবং চৌহালীতে ৭টি ইউনিয়ন রয়েছে।

নিয়োগে আবেদনের মূল শর্ত ও যোগ্যতা হিসেবে উল্লেখ বলা হয়েছে, ডিলার আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলা বা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজস্ব বা ভাড়াকৃত ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন পাকা গুদাম থাকতে হবে। তবে সারের গুদামে বীজ বা অন্য কোনো পণ্য রাখা যাবে না।

ডিলার নিয়োগে ​আর্থিক স্বচ্ছলতার প্রসঙ্গে আরো বলা হয়েছে, নিয়োগ যোগ্যতা অর্জনে সংশ্লিষ্ট ডিলারকে কমপক্ষে ৫ (পাঁচ) লক্ষ টাকার ব্যাংক স্বচ্ছলতার সাম্প্রতিক সনদপত্র এবং টিআইএন নম্বরধারী হতে হবে।ডিলার হতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে, আবেদনকারীকে সরকারি ওয়েবসাইট www.moa.gov.bd তে প্রাপ্য আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রফেশনাল লেটার প্যাডে কাভার লেটার যুক্ত করে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া আবেদনের সাথে অফেরতযোগ্য ২,০০০ টাকার পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট এবং ১০,০০০ টাকার ফেরতযোগ্য আর্নেস্টমানি পে-অর্ডার সংযুক্ত করে ​আগামী ০৩ সেপ্টেম্বর বিকালে ৫ টার মধ্যে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সরাসরি দিতে বলা হয়েছে। তবে এ বছরের ২৫ ফেব্রুয়ারী ও ১৩ই আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের পুনরায় আবেদন করতে নিষেধ করা হয়েছে।

সবশেষে ডিলার নিয়েগের অযোগ্যতার শর্তে বলা হয়েছে, পূর্বে শাস্তিপ্রাপ্ত বা অনিয়মের দায়ে ডিলারশিপ বাতিল হওয়া ব্যক্তি এবং সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী ও জনপ্রতিনিধিরা আবেদনের অযোগ্য। এছাড়াও একই পরিবারের একাধিক ব্যক্তি ডিলার বা খুচরা বিক্রেতা হতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..